বাংলাদেশ

এ বছরও প্রাথমিকে ‘অটো পাস’

এ বছর প্রাথমিকের বার্ষিক ও সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরীক্ষার পরিবর্তে শিক্ষাবর্ষের সব শ্রেণির শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে তুলে দেয়া হবে।

সোমবার (৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৬ অক্টোবরের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, করোনা মহামারির কারণে প্রাথমিকের সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে হবে না। সম্ভব হলে স্ব স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, কোনো পরীক্ষা নেয়া হবে না। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button