স্পোর্টেইনমেন্ট
এশিয়া কাপে সহ-অধিনায়কের দায়িত্বে আফিফ

এশিয়া কাপের ১৫তম আসরে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হিসেবে কে থাকছেন এই উত্তর অজানা ছিল। এমন তথ্য দিয়েছে বিসিবি ।
এশিয়া কাপ শুরুর দিনে শনিবার সহ-অধিনায়ক হিসাবে আফিফ হোসেন ধ্রুবর নাম প্রকাশ করেছে বিসিবি। সাকিবের ডেপুটি হিসেবে ২২ বছর বয়সী এই অলরাউন্ডার দায়িত্ব পালন করবেন। ২০১৮ সালে অভিষেকের পর থেকেই এই ফরম্যাটে দলের হয়ে নিয়মিতই খেলে যাচ্ছেন আফিফ।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন,সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব (সহ অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।



