অন্য খবর

এবার হিন্দি গানের মডেল হলেন দীঘি

জনপ্রিয় শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, এবার হিন্দি গানের ভিডিওতে মডেল হয়েছেন।

‘হোটো পে নাম তেরা’ শিরোনামে গানটি, ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান টি সিরিজের ব্যানারে প্রকাশিত হবে। এতে কন্ঠ দিয়েছেন ন্যানসি ও প্রেম। সুদীপ কুমার দীপের লেখা গানটির ভিডিও নির্মিত হয়েছে মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে। ভিডিও নির্মাণ করেছেন ইভান মনোয়ার।

গানটির ভিডিওতে দীঘির সঙ্গে মডেল হয়েছেন ফারহান খান রিও।

এ বিষয়ে দিঘী বলেন, ‘আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। ন্যানসি আপু আমার প্রিয় একজন শিল্পী। তার প্রথম হিন্দি গানে মডেল হয়ে ভালো লাগছে। দর্শক উপভোগ করবেন, প্রত্যাশা করছি।’

গেলো শুক্রবার (২৭ আগস্ট) থেকে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ শুরু হয়েছে। শুটিং ও সম্পাদনা শেষে চলতি বছরই গানটি প্রকাশ পাবে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button