স্পোর্টেইনমেন্ট

দলের সঙ্গে অনুশীলন করলেন দুই প্রবাসী ফুটবলার

কিরগিজস্তানে তিন জাতি ফুটবল প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল।

আজ (সোমবার) বিশকেকের স্পোর্টস সিটি ফিল্ড মাঠে জামাল-সাদদের সঙ্গে যোগ দিয়েছেন দুই প্রবাসী ফুটবলারও। দুজনেরই লক্ষ্য একাদশে জায়গা করে নেওয়া।

ফ্রান্স থেকে নায়েব মোহাম্মদ তাহমিদ ইসলাম ও কানাডা থেকে রাহবার ওয়াহেদ খান দলের সঙ্গে যোগ দিয়েছেন।

অনুশীলন শেষে ভিডিও বার্তায় তাহমিদ বলেছেন, ‘রাতে দলের সঙ্গে যোগ দিয়েছি। প্রথম অনুশীলন করে ভালো লাগছে। অনুশীলনে ভালো করে সেরা ১১ জনের মধ্যে জায়গা করে নিতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

বাংলাদেশ, ফিলিস্তিন ও স্বাগতিক কিরগিজস্তানকে নিয়ে হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। পরে বাংলাদেশ স্বাগতিক অলিম্পিক দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে।

Related Articles

Leave a Reply

Back to top button