স্পোর্টেইনমেন্ট
তামিমের মাসহ পরিবারের ৪ জন করোনা আক্রান্ত

সাবেক বর্তমান মিলিয়ে তিন ক্রিকেটারের করোনা পজিটিভের খবর পাওয়া গেলো একদিনেই। আর এদের মধ্যে সবচেয়ে বড় নামটি ছিল মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের মাসহ আরও দু’জনের শরীরে এবার করোনা শনাক্তের বিষয় জানা যায়।
এর আগে শনিবার নাফিস ইকবাল খান করোনা আক্রান্ত বলে খবর আসে। পরে বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক, পেসার ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি করোনায় পজিটিভ হন। এরপর আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপুও করোনায় আক্রান্ত হন।



