বাংলাদেশ

ধানমন্ডি লেকের পাড় থেকে মেরিন ইঞ্জিনিয়ারের লাশ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছুরিকাঘাতে শাহাদত হোসেন মজুমদার (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন।

শনিবার (২২ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি থানা পুলিশ রবীন্দ্র সরোবরের ভেতরের পায়ে হাটার রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য রোববার (২৩ অক্টোবর) ভোরের দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, রাতে খবর পেয়ে রবীন্দ্র সরোবরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পেশায় তিনি মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি কলাবাগান ভূতের গলি এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জে।

ওসি আরও জানান, মৃত ব্যক্তির শরীরে চারটি ছুরিকাঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। অন্য কোনো ঘটনা আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button