রাশিয়ার পদক্ষেপ ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, রাশিয়ার ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার বিষয়টি ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন। খবর: এনডিটিভির।
এক বিবৃতিতে তিনি বলেন, রুশ ফেডারেশনের এই সিদ্ধান্ত আঞ্চলিক অখণ্ডতা ও ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ।
স্থানীয় সময় সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউরোপের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন।
এছাড়াও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রের স্বাধীনতার স্বীকৃতি দেয়ায় দ্রুতই এর নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ।
এদিকে, বিশ্ব নেতৃবৃন্দরাও রাশিয়ার এ পদক্ষেপে নিন্দা জানিয়েছেন।
ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, পুতিনের এ পদক্ষেপ মিনস্ক শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।



