অন্য খবর

ঈদের দিন শাহরুখের বাসার সামনে ভক্তদের ঈদ

প্রতি বছর ঈদের দিন ভক্তদের সঙ্গে দেখা করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভক্তরা তার বাড়ি মান্নাতের সামনে হাজির হন। আর কিং খানও তাদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। এই শুভেচ্ছাতেই যেন ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে উঠে শাহরুখ প্রিয় ভক্তদের।

মঙ্গলবার (৩ এপ্রিল) ঈদের দিন সকাল থেকেই শাহরুখ খানের বাসা মান্নাতের সামনে জমতে শুরু করে ভক্তদের ভিড়। ভক্তদের সেই আশার পুরন করলেন বিকেলে। বাড়ির ব্যালকনিতে এসে উদ্দেশে হাত নেড়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কিং খান। পরনে ব্লু ডেনিম আর নীল টি-শার্ট, চোখে রোদচশমা।

এভাবেই ঈদ বিনিময় করেন ভক্ত ও বলিউড বাদশাহ।

Related Articles

Leave a Reply

Back to top button