বাংলাদেশ

ঈদের ছুটি শেষ আজ, অফিস খুলছে আগামীকাল

পবিত্র ঈদুল ফিতরে ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল বৃহষ্পতিবার খুলছে সরকারি অফিস।

এবারের ঈদুল ফিতরে সাপ্তাহিক দুদিন মিলে টানা ছয় দিনের ছুটি নিতে পেরেছেন সরকারি চাকরিজীবীরা।

গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

করোনা মহামারির কারণে গত দুই বছর বিধিনিষেধ থাকায় ঈদগাহে জামাত হয়নি। তবে এবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতসহ সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button