ভূরাজনীতি

আল আকসা মসজিদে হামলার ঘটনায় বিএনপির নিন্দা

আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‌‌’আমি বিএনপির পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়ে আল আকসা মসজিদ এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলা বর্ষণে নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।’

তিনি বলেন, ‌’ফিলিস্তিনিদের এই দুঃসময়ে তাদের বেদনার্ত জনগণ ও সরকারের ন্যায় আমরাও সমব্যথী। পবিত্র রমজানে এবং আজকে ঈদের দিনেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা বিশ্বব্যাপী চলমান নৃশংসতার আরেকটি জঘন্য দৃষ্টান্ত। এই শোকাবহ ঘটনার সময়ে বাংলাদেশের জনগণ এবং বিএনপি ফিলিস্তিনিদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করছে।

Related Articles

Leave a Reply

Back to top button