স্পোর্টেইনমেন্ট

নেইমারকে ফাউল করায় গঞ্জালেজকে হত্যার হুমকি

ব্রাজিলের ফুটবল তারকা নেইমারকে ফাউল করায় মেরে ফেলার হুমকি পেলেন আলভারো গঞ্জালেজ। এমন তথ্য জানিয়েছেন অলিম্পিক মার্শেই কর্তৃপক্ষ ।

ফরাসী গণমাধ্যমের দাবি, পিএসজি ম্যাচের পর গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ আনেন নেইমার জুনিয়র। এরপর থেকেই নানাভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে মার্শেইয়ের ডিফেন্ডার এবং তার পরিবারকে।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে তাকে হুমকিও দেয়া হচ্ছে। এমন কি তার ব্যক্তিগত ফোনে খুনের হুমকিও এসেছে বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের।

তবে নেইমারের আনা  বর্ণবাদের অভিযোগ অস্বীকার করেছেন গঞ্জালেজ। প্রয়োজনে বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করার কথাও বলেছেন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button