বাংলাদেশবিশ্ব

শান্তিতে নোবেলের জন্য মনোনীত বাংলাদেশি চিকিৎসক ডা. রুহুল আবিদ

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক ডা. রুহুল আবিদ এবং তার অলাভজনক সংস্থা হেলথ অ্যান্ড অ্যাডুকেশন ফর অল (হ্যাফা) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় (ইউমাস)-এর প্রস্তাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি আল্পার্ট মেডিকেল স্কুলের একজন বাংলাদেশি-আমেরিকান অধ্যাপক।

ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় (ইউমাস)-এর নৃ-তত্ত্ব বিভাগের অধ্যাপক জিন-ফিলিপ বেলিউয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস জানিয়েছে, ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ২১১ জন ব্যক্তির মধ্যে ডা. আবিদ একজন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক এবং জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে মলিকুলার বায়োলজি এবং জৈব রসায়নে পিএইচডি অর্জন করেছেন। পরে ২০০১ সালে হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে ফেলোশিপ করেন। তিনি ব্রাউন গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের একজন নির্বাহী অনুষদও। হেলথ অ্যান্ড অ্যাডুকেশন ফর অল (হ্যাফা) বাংলাদেশের সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা সরবরাহে নিযুক্ত হন ডা. আবিদ।

গত তিন বছরে তার অলাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে ৩০ হাজারেরও বেশি তৈরি পোশাক শ্রমিকদের বিনামূল্যে সাইটে চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হয়। বাংলাদেশের ৯ হাজারেরও বেশি আরএমজি কর্মী ও সুবিধাবঞ্চিত মহিলাদের জন্য জরায়ু ক্যান্সারের স্ক্রিনিং চিকিত্সা এবং কক্সবাজারের শরণার্থী এবং হোস্ট সম্প্রদায়ের দেড় হাজারেরও বেশি রোহিঙ্গা সদস্যদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয় হ্যাফা’র মাধ্যমে।

এখন, তারা দুটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে ভাইরাস সংক্রমণ মোকাবিলায় কোভিড -১৯ পরিচালনার জন্য দক্ষতার প্রশিক্ষণ দিচ্ছেন। ২০১৩ সালে রানা প্লাজা ধসের পরে ডা আবিদ বাংলাদেশ জুড়ে আরএমজি কারখানার শ্রমিকদের স্বাস্থ্যসেবা সরবরাহের জন্য হ্যাফা প্রতিষ্ঠা করেছিলেন।

নোবেল পুরস্কার ওয়েবসাইট অনুযায়ী,  চুড়ান্ত নোবেল বিজয়ীদের নাম ঘোষণা হবে ২০২০ সালের অক্টোবরে।

Related Articles

Leave a Reply

Back to top button