বাংলাদেশ

আরও ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ নতুন করে আরও ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বুধবার (২২ সেপ্টেম্বর) তার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার লিখেছেন, কোভ্যাক্স সুবিধার আওতায় নতুন করে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ।

নতুন করে বরাদ্দ পাওয়া এই টিকা চলতি বছরের শেষ তিন মাসে বাংলাদেশে আসবে বলে জানান তিনি।

বৈশ্বিক মহামারি করোনভাইরাস প্রতিরোধে কোভ্যাক্স সুবিধার আওতায় দুটি উৎস থেকে বাংলাদেশ এই টিকা পাবে। একটি যুক্তরাষ্ট্রের দান। অন্যটি নিয়মিত কোভ্যাক্স বরাদ্দ।

একই সময়ের মধ্যে বাংলাদেশ আরও টিকা পাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। বাংলাদেশকে নতুন করে টিকা বরাদ্দ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button