স্পোর্টেইনমেন্ট
নারী এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিং-এ শ্রীলঙ্কা

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ফাইনালে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা।এর আগে ভারতের কাছে হেরেই টুর্নামেন্ট শুরু করেছিল শ্রীলঙ্কা। ফাইনালেও তাদের প্রতিপক্ষ হলো ভারত।
এবার অবশ্য লঙ্কানরা আশাবাদী ভালো কিছু করতে। দলটির অধিনায়ক জানিয়েছেন, চাপহীন থেকে খেলতে চান তারা।
এশিয়া কাপের এ নিয়ে অষ্টম আসর বসেছে; সবগুলোর ফাইনালেই খেলছে তারা। ছয়বার জিতেছে শিরোপা, একবার পারেনি তারা; সেবার জিতেছিল বাংলাদেশ।



