বিশ্ব

আমাজনের সিইও’র পদ ছাড়ছেন জেফ বেজোস

প্রায় ৩০ বছর আগে নিজের প্রতিষ্ঠিত বহুল পরিচিত অনলাইন মার্কেট প্লেস আমাজন থেকে সরে যাচ্ছেন জেফ বেজোস। খবর: আল-জাজিরার

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে জেফ বেজোস বলেন, আমাজনের প্রধান নির্বাহীর দায়িত্ব অনেক বেশি। এই পদে থেকে অন্য কোনো কিছুতে মনোনিবেশ করা খুব কঠিন।

তিনি আরো বলেন, নির্বাহী চেয়ারম্যান হিসেবে আমি আমাজনের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর সঙ্গে জড়িত থাকব। ডে-১ ফান্ড, বেজোস আর্থ ফান্ড, ব্লু অরিজিন, দ্য ওয়াশিংটন পোস্ট এবং আমার অন্যান্য তীব্র আগ্রহের জায়গাগুলোর জন্য সময় ও শক্তি পাব।

বিবিসি জানিয়েছে, আগামী ৫ জুলাই বেজোসের স্থলাভিষিক্ত হচ্ছেন অ্যান্ডি জেসি, বর্তমানে তিনি আমাজনের ক্লাউড ব্যবসার প্রধান হিসেবে কাজ করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button