বিশ্ব

আফগানিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ৪০০

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পূর্বাঞ্চলে গতকাল বুধবার (২২ জুন) ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা এরই মধ্যে এক হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পের মতো ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বন্যার কবলে পড়েছে আফগানিস্তানের মানুষ।
আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ১৮টিতেই দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এ বন্যায় সে দেশে এখন পর্যন্ত ৪০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
আফগানিস্তানের বন্যাকবলিত প্রদেশগুলো হলো—কুনার, নানগারহার, নুরিস্তান, লাঘমান, পানশির, পারওয়ান, কাবুল, কাপিসা, ময়দান ওয়ার্দাক, বামিয়ান, গজনি, লোগার, সামানগান, সার-ই-পুল, তাখার, পাকতিয়া ও দাইকুন্দি।
কুন্দুজের অধিবাসী আহমাদুল্লাহ তোলো নিউজকে বলেন, কুন্দুজের শত শত একর জমি বন্যার পানিতে তলিয়ে গেছে এবং এখনও বন্যা পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button