বাংলাদেশ

আজ শেষ হচ্ছে একুশে বইমেলা

এবারের অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ।

বইমেলার শেষদিন হিসেবে বৃহস্পতিবার মেলা শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হবে রাত ৯টায়।

প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হলেও করোনাভাইরাসের জন্য এবার শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি। ওইদিন বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা ছিল। ছুটির দিনে চলেছে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

মেলায় মোট ৩৫টি প্যাভিলিয়নসহ একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানকে ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩২টি প্রতিষ্ঠানকে ৬৩৪টি ইউনিট; মোট ৫৩৪ টি প্রতিষ্ঠানকে ৭৭৬ টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে এবারের মেলায়।

এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ছিল, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’।

Related Articles

Leave a Reply

Back to top button