বিশ্ব

বিশ্বে আবারো বেড়েছে করোনা সংক্রমণ-মৃত্যু

বিশ্বজুড়ে করোানাভাইরাসে আবারো বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ২২ হাজার। যুক্তরাষ্ট্রেই  এই সংখ্যা পৌঁছেছে প্রায় এক লাখে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এতে সার বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২২ কোটি ৬০ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়ালো ৪৬ লাখ ৫১ হাজার।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৬৮৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৮০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৬ লাখ ৫১ হাজার ৬২১ জনে।

ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৫০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ কোটি ৬০ লাখ ৩৮ হাজার ১৭৯ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৪৯২ জন এবং মারা গেছেন ৭৭৪ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ২০ লাখ ৯৭ হাজার ৪৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৭৯ হাজার ৭০৪ জন মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button