বাংলাদেশ
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের পিতার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের পিতা মোহাম্মদ আবুল কালাম মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মোহাম্মদ আবুল কালাম মাস্টার রোববার বগুড়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।



