স্পোর্টেইনমেন্ট

আইসিসি নারী বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা

ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষনা করেছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেরা একাদশ ঘোষনা করে আইসিসি।

একাদশে সর্বোচ্চ চারজন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। এরপর দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ডের দু’জন এবং ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের একজন করে খেলোয়াড় রয়েছে।

এবারের নারী বিশ্বকাপে অভিষেক ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামে বাংলাদেশ। এই আসরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সালমা। ৭ ম্যাচে ১০ উইকেট নেন তিনি। তাই আইসিসির সেরা একাদশে সুযোগ হয় তার।

নারী ওয়ানডে বিশ্বকাপে আইসিসি সেরা একাদশ:

লরা উলভার্ট, অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), মেগ ল্যানিং (অধিনায়ক), রাচেল হেইনস, ন্যাট সিচভার, বেথ মুনি, হেইলি ম্যাথিউস, মারিজান ক্যাপ, সোফি একলেস্টোন ও সালমা খাতুন।
দ্বাদশ খেলোয়াড় চার্লি ডিন। সূত্র: বাসস

Related Articles

Leave a Reply

Back to top button