বাংলাদেশ
অস্ত্র ও উগ্রবাদী বই-লিফলেটসহ জেএমবি সদস্য আটক

বিপুল সংখ্যক উগ্রবাদী বই, লিফলেট, অস্ত্র ও গুলিসহ জেএমবির এক সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে আটক করেছে র্যাব-৮।
শুক্রবার (১৫ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটক মো. আল আমীন সবুজ (২৫) বরগুনা সদরের কালিবাড়ী কড়ইতলা এলাকার মো. আ. খবিরের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য শীর্ষ জঙ্গি মো. আল আমীন সবুজকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রপন্থী বই, লিফলেট, একটি ওয়ান শুটারগান এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জেএমবির একজন গুরুত্বপূর্ণ সংগঠক ও সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।



