স্পোর্টেইনমেন্ট

অলিউল হক রুমি আর নেই

মরণব্যাধি ক্যানসারের সঙ্গে যুদ্ধ হেরে চিরবিদায় নিলেন, টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

আজ সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন। একমাস আগে হঠাৎ করেই তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর ভারতে চিকিৎসা নিতে যান। সেখানে থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। অবশেষে মৃত্যুর কাছে হেরে যান এই দাপুটে অভিনেতা।

অভিনয়ে রুমির পথচলা শুরু ১৯৮৮ সালে মঞ্চ নাটকের মাধ্যমে। প্রথম নাটকটি ছিল এখন ক্রীতদাস। সে বছরই ছোট পর্দায় অভিষেক হয় তার। এই যাত্রা শুরু হয়েছিল কোন কাননের ফুল নাটকের মাধ্যমে। ২০০৯ সালে দরিয়াপাড়ের দৌলতী সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান।

তবে তিনি দর্শকের কাছে পৌঁছান ছোটপর্দার মাধ্যমে। বিশেষ করে গত কয়েক বছর ধরে বরিশালের আঞ্চলিক ভাষায় বেশকিছু নাটক করেন তিনি। এই নাটকগুলোই তাকে জনপ্রিয় এনে দেয়।

রুমি অভিনীত নাটকের মধ্যে সাজেশন সেলিম’, ‘বোকাসোকা তিনজন’, ‘মেকাপ ম্যান’, ‘ঢাকা টু বরিশাল’, ‘ঢাকা মেট্রো লাভ’, ‘বাপ বেটা দৌড়ের উপর’, ‘আমেরিকান সাহেব’, ‘জার্নি বাই বাস’, জমজ-৫’, ‘জমজ-৬’, ‘জমজ-৭’, ‘জমজ-৮’, ‘জমজ-৯’, ‘জমজ-১০’ উল্লেখযোগ্য।

Related Articles

Leave a Reply

Back to top button