বাংলাদেশ

প্রতিবন্ধী আঁখিকে প্রধানমন্ত্রীর লাখ টাকা ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে, দিনাজপুরের বাক ও শ্রবণ প্রতিবন্ধী আরিফা আক্তার আঁখির আঁকা ছবি অন্তর্ভুক্ত হওয়ায়, ঈদ উপহারের এক লাখ টাকার চেক আঁখির হাতে তুলে দেওয়া হয়েছে।

বুধবার (২৮ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আঁখির হাতে উপহারের চেক তুলে দেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

এ সময় জেলা প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোকলেসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সদর উপজেলা নিবাহী অফিসার রমিজ আলম, আঁখির বাবা আনারুল ইসলামসহ আর অনেকে উপস্থিত ছিলেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button