বিশ্ব

করোনায় আক্রান্ত নেপালের সাবেক রাজা-রাণী

নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ এবং রাণী কোমল করোনায় আক্রান্ত।

সম্প্রতি তারা কুম্ভমেলায় যোগ দিয়েছিলেন। মঙ্গলবার তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। ভারত থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কয়েকশ’ মানুষ। রাজা-রাণীর করোনা ধরা পড়ার পর ওই ব্যক্তিদেরও পরীক্ষা করা হচ্ছে।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে ১ এপ্রিল থেকে শুরু হয়েছে কুম্ভমেলা। যদিও দেশটিতে সংক্রমণ বাড়ার মধ্যে এভাবে কুম্ভমেলার আয়োজন নিয়ে শুরু থেকেই সমালোচনা হয়। কুম্ভমেলায় একের পর এক আখড়ায় করোনা ধরা পড়ে। এমনকি কুম্ভ থেকে ফিরলেই বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষার কথাও বলেছে কয়েকটি রাজ্য।

এরই মধ্যে হরিদ্বারে কুম্ভমেলায় যোগ দিয়ে গঙ্গাস্নান সারেন ৭৩ বছর বয়সী জ্ঞানেন্দ্র এবং ৭০ বছর বয়সী কোমল। দেশে ফিরতেই নেপালের সাবেক রাজা-রাণীকে স্বাগত জানানো হয়। কিন্তু এখন তাদের করোনা ধরা পড়ায় সেখানে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button