বিশ্ব

রাজনীতিকে বিদায় জানালেন ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তে

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে হঠাৎ করেই রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। খবর: বিবিসি ও আল-জাজিরার

স্থানীয় সময় শনিবার (২ অক্টোবর) এই ঘোষণা দেন দুতার্তে।

দুতার্তে বলেন, ‘ফিলিপিনোর মধ্যে অনেকে মনে করেন, আমি ভাইস প্রেসিডেন্ট পদে যোগ্য নই। এ পদে নির্বাচনী লড়াই করলে সংবিধান লঙ্ঘন হবে, এটা সংবিধানের আদর্শের জন্য যায় না। আজ আমি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। ’

যদিও সেপ্টেম্বরে দুতার্তে বলেছিলেন, তিনি ২০২২ সালে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২০১৬ সালে ফিলিপাইনে প্রেসিডেন্টের চেয়ারে বসেন দুয়ার্তে। আগামী বছরে জুনে তার মেয়াদ শেষ হতে চলেছে। দেশটির সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে কেউ ছয় বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। ফলে, দুয়ার্তে আর প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না।

রদ্রিগো দুতার্তে এমন সময় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন, যখন গুঞ্জন উঠেছে তার মেয়ে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

Related Articles

Leave a Reply

Back to top button