জাতীয়

রূপনগর বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিস এর ২০ ইউনিট

রাজধানীর মিরপুরের রজনীগন্ধা মার্কেটের পেছনে রূপনগর বস্তিতে লাগা আগুন দেড় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ২০ ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনার কাজ চালিয়ে যাচ্ছে।

বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই হাজার মানুষের বসবাস মিরপুরের এ বস্তিতে। এখানে অবৈধ গ্যাস লাইন, বিদ্যুতের লাইন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
আগুনের ভয়াবহতা এতটাই তীব্র আকার ধারণ করছে যে, কিছুতেই নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছে না। বরং চারদিকে ছড়িয়েই পরছে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button