বিশ্ব

কারাগারে দাঙ্গার পর দুই হাজার কয়েদিকে মুক্তি দিচ্ছে ইকুয়েডর

ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গার পর, এবার প্রায় দুই হাজার কয়েদিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ। খবর: আলজাজিরা

শুক্রবার, ১ অক্টোবর এ সিদ্ধান্তের কথা ঘোষণা করে দেশটির কারা কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষের পরিচালক বলিভার গার্জন জানিয়েছেন, বয়স্ক এবং নারী বন্দিদের পাশাপাশি প্রতিবন্ধী এবং বেশি অসুস্থদের মুক্তির জন্য অগ্রাধিকার দেবে সরকার।

গত সপ্তাহে ঘটে যাওয়া দেশটির ইতিহাসের ভয়াবহতম দাঙ্গায় এখন পর্যন্ত কমপক্ষে ১১৮ জন নিহত হয়েছেন। দাঙ্গায় অন্তত পাঁচ জনের শিরচ্ছেদ করা হয়েছে। আর বাকিরা গুলিতে নিহত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সদস্যদের মধ্যে সংঘর্ষে এই দাঙ্গা পরিস্থিতি তৈরি হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

তবে এবারই প্রথম নয়, এর আগেও ২ বার দাঙ্গার ঘটনা ঘটেছে ইকুয়েডেরের কারাগারে।

Related Articles

Leave a Reply

Back to top button