বাংলাদেশ

সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কিত করে খালেদা জিয়ার সরকার

খালেদা জিয়ার সরকার সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কিত করেছিলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার নিজ ফেসবুকে এক স্টাটাসের মাধ্যমে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০০৭ সালের ২২ জানুয়ারির সাজানো নির্বাচনকে কেন্দ্র করে জরুরিভাবে উপজেলা নির্বাচনি কর্মকর্তা নিয়োগের নামে ৩০০ দলীয় ক্যাডারদের চাকরি দেয় বিএনপি-জামায়াত সরকার।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে পিএসসিকে ব্যবহার করে এতো দ্রুত কোনো নিয়োগ ইতিহাসে কখনো হয়নি। কোনো পরীক্ষা ছাড়া সরাসরি তালিকার মাধ্যমে এই নিয়োগ দিয়ে পাবলিক সার্ভিস কমিশন এবং সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কিত করে খালেদা জিয়ার সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button