মূল্যায়ন ছাড়া নবম শ্রেণিতে ‘অটো প্রমোশন’ হবে না

নবম শ্রেণিতে ‘অটো প্রমোশন’ দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সভা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বোর্ড চেয়ারম্যানদের সভা শেষে এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক। এর আগে দুপুর ২টায় অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে ঢাকা শিক্ষাবোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি জানান, নবম শ্রেণির ক্ষেত্রে আগের পাঠদান ও সংসদ টিভির পাঠদান থেকে মূল্যায়ন করা হবে।
এদিকে, এইচএসসি পরীক্ষার বিষয়ে ওই সভায় কোনা সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ উপ সহকারী পরিদর্শক রবিউল আলম।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষা ও স্কুল খোলাসহ শিক্ষাবিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠকে বসেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। ওই বৈঠকে এইচএসসি পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।



