বাংলাদেশ

রাজধানীতে শিকড় পরিবহনের চলন্ত বাসে আগুন

বিএনপি-জামায়তের ডাকা হরতালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

চলতি অবস্থায় বাসটিতে আগুন জ্বলতে দেখেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা কেউ বলতে পারছে না। ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশ আগুন দেখে ছুটে এলেও কাউকে আটক করতে পারেননি বলে জানা গেছে।

উৎসব পরিবহনের মালিক রফিকুল ইসলাম বলেন, বাসটি রানিং থাকা অবস্থায় আগুন জ্বলতে শুরু করে। গাড়িতে কোনো যাত্রী ছিল না। কাউকে নামতেও দেখিনি। হঠাৎ করেই আগুন লেগে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটির আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে প্রায় বেশিরভাগ গাড়ি পুড়ে গেছে।

আজ বিএনপি-জামায়াতের ডাকে রাজধানীসহ সারা দেশে সকাল- সন্ধ্যা হরতাল চলছে ।

Related Articles

Leave a Reply

Back to top button