ভূরাজনীতি

পুনরায় চালু হচ্ছে বিএনপির সাংগঠনিক কার্যক্রম

দলীয় কার্যক্রমের অগ্রগতির জন্য সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পূণর্গঠন পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিশ্বব্যাপী কোভিড- ১৯ মহামারীর প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পূণর্গঠন প্রক্রিয়া গত ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার পর্যন্ত স্থগিত ছিল।

বিবৃতিতে, দেশব্যাপী দলের নেতাকর্মীদের সামাজিক দুরত্ব বজায় রেখে বিশ্বস্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button