অন্য খবর

ছাত্রলীগ সভাপতির ঈদ উপহার পেল ৩ শতাধিক অস্বচ্ছল মানুষ

ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের পক্ষ থেকে ৩ শতাধিক সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি কলেজ মাঠে ঈদ উপহার হিসেবে উপজেলার অস্বচ্ছল মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

পঞ্চগড় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আদনান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঞ্চগড় জেলা সমিতির সাবেক সম্পাদক সোহরাব হোসেন, জাবি শিক্ষার্থী অলিউন নবী অলিভ, ঢাবি ছাত্রনেতা দীপন সাহা, রাবি ছাত্রনেতা আনন্দ রায় ও আবু সাইদ ইয়াসির সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতি আদনান হোসেন বলেন, এই কাপড়গুলো শুধু বস্ত্রের গুরুত্বই বহন করেনা,এই বস্ত্রগুলো সাধারণ মানুষের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার গুরুত্ব বহন করে, এই বস্ত্রগুলো ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের কর্তব্যবোধ ও আনন্দ ভাগাভাগির গুরুত্বও বহন করে।

Related Articles

Leave a Reply

Back to top button