স্পোর্টেইনমেন্ট

টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।  আজ জিততে পারলে আরও একটি ইতিহাস গড়তে পারে বাংলাদেশকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো যে কোনও ফর‌ম্যাটে সিরিজ জয়, সেটাও আবার দুই ম্যাচ হাতে রেখে।

শুক্রবার (৬ আগস্ট) মিরপুরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জিততে পারলে এমন অবিশ্বাস্য এক অর্জনেই নাম লেখাবে বাংলাদেশ। এমন এক ম্যাচে টসভাগ্যও পক্ষে বাংলাদেশের। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও বৃষ্টির কারনে কিছুটা বিলম্ব হয়েছে মাঠে নামতে।

বাকি তিন ম্যাচের মধ্যে আর মাত্র একটি ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিতে পারবে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button