অন্য খবর

শুটিং সেটে অভিনেত্রীর ঝুলন্ত লাশ!

তুনিশা শর্মা (২০) নামে ভারতীয় এক অভিনেত্রীর ঝুলন্ত লাশ, শুটিং সেট থেকে উদ্ধার করা হয়েছে। খবর: আনন্দ বাজার।

শনিবার ওই অভিনেত্রীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পান সহকর্মীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, তুনিশার লাশ ময়নাতদন্তের জন্য মহারাষ্ট্রের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button