বিশ্ব

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান ফ্রান্সের

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন । খবর: সিএনএন।

শুক্রবার (৪ মার্চ) এলিসি প্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, রুশ সেনারা ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার পর এ বৈঠকের আহ্বান জানান ম্যাক্রোঁ।

বিবৃতিতে আরও জানানো হয়, এ বিষয়ে ম্যাক্রোঁ ইতোমধ্যেই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) মহাপরিচালকের সঙ্গে ফোনে আলাপ করেছেন।

বিবৃতিতে, অতি দ্রুত হামলা বন্ধ করে ইউক্রেনের যাবতীয় নিউক্লিয়ার স্থাপনার দায়িত্ব দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে রাশিয়াকে আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

Related Articles

Leave a Reply

Back to top button