বাংলাদেশবিশ্ব

হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন সরকারের কাছে হস্তান্তর

ইউক্রেনে, রুশ রকেট হামলায় বাংলাদেশি জাহাজের নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ দেশটির সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে শুক্রবার তার জানাজা সম্পন্ন হয় বলে জানায় হাদিসুরের এক সহকর্মী।

হাদিসুর রহমানের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে।

তার মরদেহ দেশে আনার আকুতি জানায় তার পরিবার।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বৃহস্পতিবার (৩ মার্চ) ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ থেকে ২৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ইউক্রেন থেকে উদ্ধার হওয়া নাবিকের সবাইকে নিয়ে যাওয়া হবে মলদোভা। সেখান থেকে তাদের আবার নিয়ে যাওয়া হবে রোমানিয়ায়।

বুধবার ইউক্রেনে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। জাহাজে থাকা নাবিকরা সবাই মিলে আগুন নেভায়। হামলায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমান আরিফ মৃত্যুবরণ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button