বাংলাদেশ

করোনায় সশস্ত্র বাহিনীর ১৫৮ জনের মৃত্যু

দেশে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর ১৫৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মাঝে ১৫ জন কর্মরত, ১২৮ জন অবসরপ্রাপ্ত সামরিক সদস্য এবং ১৫ জন কর্মরত অসামরিক সদস্য।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের তথ্যমতে, সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের মোট ১১ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি এবং কর্মস্থলে ফিরেছেন ১১ হাজার ১৯৪ জন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে আরও জানানো হয়, করোনায় আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও পরিবারের সদস্যদের মধ্যে বর্তমানে ৬২৬ জন সদস্য বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

Related Articles

Leave a Reply

Back to top button