বাংলাদেশ

দেশে চলমান লোডশেডিং কমবে সেপ্টেম্বরে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর থেকে দেশে চলমান লোডশেডিং পরিস্থিতি কমে আসবে।

রোববার বিদ্যুৎ ভবনে এক সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশা প্রকাশ করেন।

তিনি বলেন, এখন যে লোডশেডিং হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে তার অর্ধেকে নামিয়ে আনা হবে। অক্টোবর মাস থেকে লোডশেডিং স্বাভাবিক হবে বলে আশা করছি ।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিল্পখাতে অঞ্চলভেদে ছুটির দিন নির্ধারণ হবে। এ সময় বিদ্যুৎ বিভাগ ও ব্যবসায়ীদের মধ্যে এক বৈঠকে বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয়ে এলাকাভিত্তিক কারখানা বন্ধ রাখার বিষয়ে সমঝোতা হয়েছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা উৎপাদন বাড়াবো। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করবো। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারবো।

সবাইকে সবাই ধৈর্য্য ধরার অনুরোধ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

Related Articles

Leave a Reply

Back to top button