অন্য খবর

আসছে ঈদে মুক্তি পাচ্ছে পূজার অভিনীত সিনেমা ‘জ্বীন’

আসন্ন রোজার ঈদে মুক্তি পাচ্ছে নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি’র নতুন ছবি ‘জিন’। প্রায় চার বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিতএ সিনেমা।

ছবিটি নিয়ে পূজার আবেগ-আগ্রহের প্রকাশ দেখা মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পূজা বলেন, সব অভিনেতা অভিনেত্রীর একটি স্বপ্ন থাকে যে, সে সব ধরনের চরিত্রের কিছু কাজ করবে। সেটা হতে পারে রোমান্টিক, অ্যাকশন কিংবা ভৌতিক কোনো গল্পে। সবার মতো আমারও ইচ্ছা এবং আশা ছিল, আমিও ভিন্ন ভিন্ন কিছু গল্প এবং চরিত্রে অভিনয় করব। একজন সিনেমাপ্রেমী কিংবা একজন অভিনেত্রী হিসেবে এই ইচ্ছা থাকতেই পারে।

তিনি আরও বলেন, শুরুতেই শুরু করেছি রোমান্টিক গল্পের সিনেমা দিয়ে। সেটা হলো জাজ মাল্টিমিডিয়ার ‘নূরজাহান’ এবং ‘পোড়ামন ২’; যা আমার স্বপ্ন পূরণের একধাপ এগিয়ে নিয়ে গেছে। এরপর অনেকগুলো সিনেমা করলাম। যেমন- ‘দহন’, ‘প্রেম আমার ২’। এই দুইটা সিনেমা করার পরই ‘জ্বীন’ সিনেমাটির কথা আসে, আমি একটু অবাক হই। এর আগেই বলেছিলাম, আমার ভৌতিক সিনেমার প্রতি একটা আলাদা ভালোলাগা আছে এবং এই সুন্দর ও ভৌতিক সিনেমার গল্পে কাজ করব তাই একটু অবাক হয়েছি। অবাকের চেয়ে বলব, আমি অনেক খুশি হয়েছি।

‘জ্বীন’ প্রসঙ্গে নায়িকার ভাষ্য, ‘জ্বীন’ সিনেমাটির সঙ্গে আমি সেই শুরু থেকেই যুক্ত। সিনেমাটির কাজও খুব সুন্দরভাবেই শেষ করেছি। ‘জ্বীন’-এর কাস্টিং থেকে শুরু করে ডিরেক্টর ও কলাকুশলীরা- সবাই সিনেমাটি নিয়ে বেশ আগ্রহী। খেয়াল করেছি, আমাদের প্রিয় দর্শকরাও খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তাই বলতে চাই, আমাদের সবার আগ্রহের সিনেমা এবং সকল অপেক্ষার পালা অবসান ঘটিয়ে ‘জ্বীন’ আসছে এই রোজার ঈদে।

উল্লেখ্য, পূজা’র সঙ্গে এ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন, জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। ২০১৯ এ শুটিং শেষের পর মুক্তির তারিখ চূড়ান্ত করেও কয়েক দফায় তা পিছিয়ে যায়। সিনেমাটি আদৌ মুক্তি পাবে কি না এ নিয়ে নানা সংশয় ছিল। অবশেষে ৪ বছর পর মুক্তি পাচ্ছে এ সিনেমা।

Related Articles

Leave a Reply

Back to top button