স্পোর্টেইনমেন্ট

এবার সাকিবকে নিয়ে টুইট করলেন বলিউড তারকা কঙ্গনা

সম্প্রতি ভারতে মন্দিরে গিয়ে কালীপূজার উদ্বোধন করার খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে এক শ্রেণির মানুষের প্রবল সামালেচনার শিকার হন শাকিব। এমনকি ফেসবুকে লাইভে এসে এক ব্যক্তি সাকিবকে হত্যার হুমকি দেন। যাকে পরবর্তীতে গ্রেফতার করে র‌্যাব। তবে ইউটিউবে ভিডিও বার্তায় সাকিব দাবি করেন, তিনি কালীপূজায় উদ্বোধন করেননি।

এ ঘটনায় ভারতেও আলোচনা তৈরি করে। যার জেরে এবার টুইট করে সাকিবের উদ্দেশ্যে আক্রমণাত্মক মন্তব্য করলেন বলিউড তারকা কঙ্গনা রনৌত।

ভারতীয় গণমাধ্যম জানায়, এক টুইটারবার্তায় সাকিবের প্রতি তিনি প্রশ্ন তোলেন, মন্দিরে এত ভয় কেন? নিজের ধর্মের প্রতি বিশ্বাস নেই নাকি? কোনও কারণ তো থাকবে নিশ্চয়ই? এমনি এমনিই কেউ এতটা ঘাবড়ে যায় না! আমি তো সারা জীবন মসজিদে থাকলেও আমার হৃদয় থেকে কেউ রাম নাম মুছে দিতে পারবে না। নিজেদের ধর্মে বিশ্বাস নেই, নাকি তোমাদের হিন্দু অতীত মন্দিরের প্রতি আকর্ষণ করছে তোমাদেরকে? প্রশ্ন করো নিজেকে।’

Related Articles

Leave a Reply

Back to top button