বাংলাদেশ

১৫ মে মালদ্বীপ থেকে দ্বিতীয় দফায় ফিরছে আটকে পড়া বাংলাদেশিরা

মালদ্বীপে লকডাউনে পড়া আরও কিছু বাংলাদেশিকে দ্বিতীয় দফায় আগামী ১৫ মে দেশে ফিরিয়ে আনা হবে।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন থেকে এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ওই বাংলাদেশিরা দেশে ফিরবেন।

প্রথম দফায় গত ২১ এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানের বিরতি ফ্লাইটে মালদ্বীপ থেকে ৭০ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, মালদ্বীপে অবস্থানরত অনিয়মিত/অধৈব প্রবাসী বাংলাদেশি, যাদের কাছে মালদ্বীপ সরকারের রেগুলারাইজেশন কার্ড আছে, শুধুমাত্র তাদেরকেই বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়ে হাইকমিশন গত ৩ মে বিজ্ঞপ্তি জারি করে।

এক্ষেত্রে তালিকাভুক্ত প্রবাসী বাংলাদেশিদের মেডিকেল সার্টিফিকেট দেবে মালদ্বীপ সরকার। মেডিকেল পরীক্ষার স্থান, তারিখ, সময় ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button