বাংলাদেশ

সিজনাল ও নন-সিজনাল ভিসায় ইতালিতে কাজ করার সুযোগ পেল বাংলাদেশ

এখন থেকে আবারও প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সিজনাল ও নন-সিজনাল ভিসায় ইতালি গিয়ে কাজ করার সুযোগ পাবেন বাংলাদেশী শ্রমিকরা। কারন ইতালি সরকার তাদের সিজনাল ও নন-সিজনাল ওয়ার্কার্স কর্মসূচিতে বাংলাদেশকে অর্ন্তভূক্ত করেছে। এর ফলে এখন কালো তালিকা থেকে বেরিয়ে এলো বাংলাদেশ।

সোমবার (১২ অক্টোবর) রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি  বলেছেন, ইতালিয়ান সরকার তাদের সিজনাল ও নন-সিজনাল ওয়ার্কার্স কর্মসূচিতে বাংলাদেশকে অর্ন্তভুক্ত করেছে। এর আগে ইতালিয়ান সরকার এই সুযোগটি প্রত্যাহার করে নিয়েছিল। এর কারণ ছিল, বাংলাদেশি খামার শ্রমিকরা প্রতি মৌসুমে দেশে ফেরার পরিবর্তে কখনোই দেশে ফেরত না এসে এই প্রোগ্রামের শর্ত লঙ্ঘন করেছিল।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এবছর রোম সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি শ্রমিকদের সিজনাল ও নন-সিজনাল ওয়ার্কার্স প্রোগ্রামের অর্ন্তভুক্ত করার অনুরোধ করেন। ইতালি সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য এই সুবিধা প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Back to top button