বাংলাদেশ
সব মামলার তথ্য চেয়ে খাদ্য অধিদপ্তরের চিঠি

খাদ্য বিভাগের বিরুদ্ধে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টসহ বিভিন্ন আদালতে দায়ের হওয়া সব মামলার তথ্য পাঠাতে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। দেশের সব আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, সব জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্টদের কাছে সম্প্রতি এ চিঠি পাঠানো হয়।
খাদ্য অধিদপ্তরের আইন উপদেষ্টা (উপ-সচিব) মোহা. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত চিঠিতে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।
বিষয়টি জরুরি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।



