অন্য খবর

‘শের খান’ ছবিতে চমক আনছেন শাকিব খান

‘শের খান’ ছবিতে চমক নিয়ে আসছে  শাকিব খান। এ ছবিতে ভিন্নভাবে উপস্থাপন করা হবে কিং খানকে। এমন তথ্য জানিয়েছেন ‘‘শের খান’’ ছবির পরিচালক সানী সানোয়ার।
অনেক দিন ধরেই সুপারস্টার শাকিবকে নিয়ে ছবি নির্মাণের পরিকল্পনা করছিলেন পরিচালক সানী সানোয়ার। অবশেষে কয়েকদিন আগে চলচ্চিত্র পরিচালক সমিতিতে নাম নিবন্ধন করা হয়েছে। এটি প্রযোজনা করবে কপ ক্রিয়েশন। সঙ্গে থাকবে এসকে ফিল্মস। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
গণমাধ্যমকে সানী সানোয়ার জানিয়েছেন, ‘শের’ অর্থ ‘বাঘ’। নামেই অনুমান করা যায় পুরোদস্তুর অ্যাকশনধর্মী ছবি হতে যাচ্ছে এটি।  এতে পুলিশের চৌকস একজন অফিসারের চরিত্রে অভিনয় করবেন কিং খান।
এ মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে ‘শের খান’ ছবি সম্পর্কে বিস্তারিত জানানো হবে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Back to top button