স্পোর্টেইনমেন্ট

শনিবার ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল

সেমিফাইনালে বাদ পড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের অনেক আগেই আরব আমিরাত ছাড়তে হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলকে। আর তাই বাংলাদেশের উদ্দেশ্যে আজ রাতেই রওনা দিচ্ছে দলটি। তবে বাবর আজম ও শোয়েব মালিক ঢাকায় পা রাখবেন আগামী ১৬ নভেম্বর। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রাতে রওনা করে আগামীকাল ঢাকায় পৌঁছাবে পাকিস্তান। এরপর ১৪ এবং ১৫ নভেম্বর রুম কোয়ারেন্টাইনে অবস্থান করবে তারা। রুম কোয়ারেন্টাইন শেষ করে আগামী ১৬, ১৭ এবং ১৮ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন সারবে পাকিস্তান।

বাংলাদেশের বিপক্ষে মিরপুরে তিনটি টি-টোয়েন্টি খেলবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আগামী ২৩ নভেম্বর চট্টগ্রামের রওনা করবে তারা। সেখানে ২৪ এবং ২৫ নভেম্বর অনুশীলন শেষ করে আগামী ২৬ নভেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে প্রথম টেস্ট। পহেলা ডিসেম্বর ঢাকায় ফিরবে পাকিস্তান।

তারপর ২ ও ৩ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ ডিসেম্বর।

Related Articles

Leave a Reply

Back to top button