ইকোবিজবাংলাদেশ

বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন, তার সুযোগ্য কন্যা আমাদের অর্থনৈতিক উন্নয়ন দিয়েছেন: মাতলুব আহমাদ

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বিশিষ্ট ব্যবসায়ী নেতা, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই -এর সাবেক সভাপতি ও ভারত –বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ নিউজ নাউ বাংলার সাথে সাক্ষাত্কার তার বক্তব্য তুলে ধরেছেন।

সাক্ষাত্কারটি গ্রহণ করেছেন নিউজ নাউ বাংলার সম্পাদক শামীমা দোলা। সাক্ষাত্কারটি নিচে দেয়া হলো:

আজ ঐতিহাসিক ৭ ই মার্চ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে এই দিনে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এটি শুধু বাঙ্গালীর রাজনৈতিক মুক্তির ডাক নয়, এটি ছিল সকল ধরনের শোষণ বঞ্চনা থেকে মুক্তি পাশাপাশি অর্থনৈতিক মুক্তির ডাকও। আজ দেশ স্বাধীন না হলে আমরা আজ যে ব্যবসা-বাণিজ্য করছি, অর্থনৈতিকভাবে এত এগিয়েছি তা সম্ভব হতো না। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে দেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কথাগুলো বলছিলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এফবিসিসিআইএর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ। ঐতিহাসিক ৭ই মার্চ নিয়ে এভাবেই তার মূল্যায়ন তুলে ধরেন।

বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। দেশ স্বাধীন না হলে আমরা পাকিস্তানে বড় জোর একজন সিএসপি অফিসার হতে পারতাম। বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংকিং ব্যবস্থা সব পশ্চিম পাকিস্তানীদের হাতে কুক্ষিগত ছিল। আমরা কেউ কিছু হতে পারতাম না।

মাতলুব আহমাদ বলেন, আজ বাংলাদেশ অর্থনৈতিক লক্ষমাত্রা ঠিক করে এগিয়ে যাচ্ছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছে। অন্যদিকে পাকিস্তান আমাদের চেয়ে সামাজিক সুচক, অর্থনৈতিক সুচকসহ অনেক দিক দিয়ে পিছিয়ে আছে।

বিশ্বব্যাপী করোনা মহামারীতেও বাংলাদেশ তার লক্ষমাত্রা থেকে বিচ্যুত হয়নি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আর দূরদর্শিতার কারণেই বাংলাদেশ করোনা মহামারী মোকাবেলায় সফল হয়েছে। একই সাথে ভ্যাকসিন প্রাপ্তিতে বাংলাদেশ অনেক দেশ থেকে এগিয়ে। বিশ্বের অনেক দেশ যেখানে এখনও ভ্যাকসিন পায়নি। বাংলাদেশ করোনা ভ্যাকসিন জনগণকে দেয়ার ক্ষেত্রেও সুন্দর ব্যবস্থাপনার উদাহরণ তৈরী করেছে। বিশ্বে আজ বাংলাদেশ অনেক দিক থেকেই অনুকরণীয়।

আমরা এ বছরে স্বাধীনতার রজত জয়ন্তি পালন করব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশ্রদ্ধ সালাম।

Related Articles

Leave a Reply

Back to top button