স্পোর্টেইনমেন্ট

ফিফার বিশেষ পুরস্কার পেলেন রোনালদো

তালিকায় না থেকেও ফিফার বিশেষ পুরস্কার ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে উঠেছে। এবার আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলদাতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার জিতেছেন তিনি।

পুরস্কার পাওয়ার পর রোনালদো বলেন, এখনো ফুটবলের প্রতি এবং গোলের প্রতি আমার আবেগ কাজ করে। পাঁচ বছর বয়স থেকে ফুটবল খেলছি। যখন আমি মাঠে যাই, এমনকি অনুশীলন করি, আগের মতোই অনুপ্রেরণা অনুভব করি। কয়েক দিনের মধ্যে ৩৭ বছর হবে আমার, কিন্তু আমি ভালো বোধ করছি। কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি।

আন্তর্জাতিক ফুটবলে এমন কীর্তি গড়ে নিজেকে বেশ গর্বিত উল্লেখ করে সিআর সেভেন বলেন, প্রথমত গত ২০ বছর ধরে পাওয়া জাতীয় দলের সব সতীর্থ, যাদের সঙ্গে আমি খেলেছি, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। রেকর্ডটা ছিল ১০৯ গোলের, তাই তো? তাহলে এখন ছয়টা বেশি গোল আমার। আমি ভীষণ গর্বিত। ফিফার কাছ থেকে এটা আমার জন্য বিশেষ পুরস্কার। সংস্থাটিকে আমি ভীষণ শ্রদ্ধা করি।

এর আগে গত বছর ইরানের আলি দাইয়ের করা ১০৯ গোলের রেকর্ডটা নিজের করে নেন রোনালদো। ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের পর্তুগালের হয়ে মোট গোলসংখ্যা ১১৫টি।

Related Articles

Leave a Reply

Back to top button