স্পোর্টেইনমেন্ট

ফিফা র‌্যাংকিংয়ে তিন ধাপ এগালো বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়েও তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ জেমি ডের দল।

শুক্রবার (২৬ নভেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে আগের মতোই চূড়ায় আছে বেলজিয়াম।

এ মাসের মাঝামাঝি নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরেন বাংলাদেশ জাতীয় দল।  প্রথম ম্যাচে ২-০ গোলে জয়ের পর দ্বিতীয়টিতে গোলশূন্য ড্র করে স্বাগতিকরা।

এর ফলে ফিফা র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮৪তম স্থানে আছে বাংলাদেশ।

প্রথম ছয় স্থানেই নেই কোনো পরিবর্তন; যথাক্রমে আছে বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল ও স্পেন।  এক ধাপ এগিয়ে সাতে উঠেছে আর্জেন্টিনা।  এক ধাপ নেমে আট নম্বরে উরুগুয়ে।  দুই ধাপ করে এগিয়ে যথাক্রমে পরের দুটি স্থানে উঠেছে মেক্সিকো ও ইতালি।

শীর্ষ ১০ থেকে বেরিয়ে গেছে ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। এক ধাপ পিছিয়ে ক্রোয়েশিয়া এখন ১১ নম্বরে আর পাঁচ ধাপ পিছিয়ে কলম্বিয়া ১৫ নম্বরে নেমে গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button