পরীমনি অভিনীত সিনেমায় প্রথমবার গান লিখলেন ড. জাফর ইকবাল

তরুণ নির্মাতা আবু রায়হান জুয়েলের পরিচালনায় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে, ২০১৮-১৯ অর্থ বছরের সরকারি অনুদানে। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা পরীমনি ও নায়ক সিয়াম আহমেদ। ইতোমধ্যে ছবিটির কাজ শেষ হয়েছে। এখন কেবল মুক্তির অপেক্ষায়।

প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এ চলচ্চিত্রটি। সেসঙ্গে এতে একটি গানও লিখেছেন প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবাল। এরআগে কখনো তিনি কোন গান লিখেননি।
বিষয়টি নিয়ে নির্মাতা জুয়েল জানান, ছবিতে একটি অংশ ছিলো যেখানে বাচ্চারা দুষ্টুমি করে গোসল করার সময়। আমি সে অংশটি নিয়ে স্যারের সাথে আলোচনা করি। স্যারকে আমি এই অংশটুকুর জন্য একটি গান লিখে দেয়ার জন্য অনুরোধ করি। স্যার আমার কথা শুনেই হেসে বললেন আমি কখনো গান লিখিনি। তবে তোমার জন্য চেষ্টা করে দেখতে পারি। অবশেষে স্যার গানটি লিখলেন।
‘আয় আয় সব তাড়াতাড়ি, সাবান-পানি ঢেলে গড়াগড়ি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছে দশ শিশু। আর সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।
নির্মাতা জানান, আমাগী মার্চ মাসে ছবিটি সেন্সরে জমা দেয়া হবে।
সিয়াম-পরীমনি ছাড়াও ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।



