বিশ্ব

দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে আইফেল টাওয়ার

দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর ফ্রান্সে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে আইফেল টাওয়ার। খবর: বার্তা সংস্থা এএফপি

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, আইফেল টাওয়ার দেখতে দর্শনার্থীদের জন্য রয়েছে বেশকিছু শর্ত।

মেনে চলতে হবে সামাজিক দূরত্ব ও সব ধরনের স্বাস্থ্যবিধি।

আগে দিনে প্রায় ৩০ হাজার দর্শনার্থী যেতে পারলেও এখন এই সংখ্যা ১৩ হাজারে সীমিত রাখা হচ্ছে।

সেসঙ্গে আইফেল টাওয়ার পরিদর্শন করতে হলে দর্শনার্থীদের করোনার টিকা গ্রহণের সনদ বা নমুনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত লম্বা সময় ধরে বন্ধ ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বের ভ্রমণকারীদের অন্যতম পছন্দের জায়গা এ আইফেল টাওয়ার।

Related Articles

Leave a Reply

Back to top button